চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাগেরহাটে এক সন্ত্রাসীর পা ভেঙ্গে দু’চোখ নষ্ট করে দিয়েছে অতিষ্ট এলাকাবাসী

বাগেরহাটে এক সন্ত্রাসীর পা ভেঙ্গে দু’চোখ নষ্ট করে দিয়েছে অতিষ্ট এলাকাবাসী

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:০৬ পিএম, ২০২১-০১-২৪

বাগেরহাটে এক সন্ত্রাসীর পা ভেঙ্গে দু’চোখ নষ্ট করে দিয়েছে অতিষ্ট এলাকাবাসী

সেখ মুজাহিদুল ইসলাম (বাগেরহাট প্রতিনিধি) : বাগেরহাটের শরণখোলার পল্লীতে সাইফুল ইসলাম মোল্লা (৩৫) নামে এক সন্ত্রাসীর কর্মকান্ডে তারা অতিষ্ট হয়ে তার পাঁ ভেঙ্গে দুই চোখ নষ্ট করে দিয়েছে এলাকাবাসী। রবিবার ভোর রাতে উপজেলার মঠেরপাড় গ্রামের ফসলের মাঠ থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাইফুল খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামের নুরু মোল্লার ছেলে। তার বিরুদ্ধে শরণখোলা থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে, আহত সাইফুল বলেছে, আমি কোন অপরাধ করলে আইন অনুযায়ী তার বিচার হবে। ক্ষমতা পেয়ে তারা আমার উপর যে অত্যাচার করেছে তা কোন মানুষের কাজ না।
শরণখোলার খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খাঁন মহিউদ্দিনসহ এলাকাবাসী জানান, সাইফুল দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজী, চুরি, ছিনতাই, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছে। সম্প্রতি রাজৈর এলাকায় চুরি করতে গেলে বাঁধা দেওয়ায় ইব্রাহিম নামে এক ব্যক্তিকে সে কুপিয়ে আহত করে। এছাড়া একই এলাকার আসলাম হাওলাদারের একটি অন্তসত্তা গরুর পায়ের চারটি রগ কেঁটে দেয়। এর আগে সে আসলামের ঘরে ঢুকে তার মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে বিয়ে করে। এছাড়া সাইফুল পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ পালিয়েছিল এবং বাগেরহাট জেলখানার দেয়াল টপকে পালানোর সময় ধরা পড়ে। সাইফুলের একেরপর এক অপরাধ কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। তার ভয়ে এলাকার অনেক লোক পালিয়ে থাকতো। সাইফুলের পাঁ ভেঙ্গে দুই চোখ নষ্ট করে দেয়ার ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
শরণখোলা চিকিৎসাধীন সাইফুল বলেন, আমি যদি কোন অপরাধ করি, তার বিচারের জন্য আইন ছিল। তারা ক্ষমতার বলে যা খুশি তাই করছে। এটা কোন আইনে বিচার ? এলাকার  ইউনুস, আবুল ও রমজানসহ অনেকেই আমার উপর এই হামলা করে পাঁ ভেঙ্গে দুই চোখ নষ্ট করে দিয়েছে। আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই। 
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, ভোর রাতে অজ্ঞাত ব্যক্তিরা সন্ত্রাসী সাইফুলকে মারধর করে পাঁ ভেঙ্গে দুই চোখ নষ্ট করে দিয়ে ফসলের মাঠে ফেলে রেখে যায়। পরে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন তালুকদার তাকে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে ভর্তি করেন। তার বিরুদ্ধে শরণখোলা থানায় চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। 
শরণখোলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহম্মেদ জানান, সাইফুলের দুই চোখ বেশ ক্ষতিগ্রস্থ হয়ে গেছে  ও বাম পা ভেঙ্গে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। 


 


 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর